Ads Area

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশ

বিভিন্ন চাকরির পরীক্ষায় ভূগোল থেকে প্রচুর প্রশ্ন আসে। এর মধ্যে 'বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশ' একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। প্রায় সব পরীক্ষাতেই এই অংশ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আপনাদের পড়ার ও মনে রাখার সুবিধার্থে, নিচে একটি সহজ ছকের মাধ্যমে দেওয়া হলো।

বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণকারী দেশ

ঘূর্ণিঝড়ের নামের অর্থ ও নামকরণকারী দেশের তালিকা

ঝড়ের নাম নামের অর্থ নামকরণকারী দেশ
অনিল বাতাস বাংলাদেশ
আকাশ উদার ভারত
সিডর চোখ শ্রীলংকা
নার্গিস ফুল পাকিস্তান
রেশমি কোমল শ্রীলংকা
খাইরুন উত্তম ওমান
নিসা নারী বাংলাদেশ
বিজলী বিদ্যুৎ ভারত
আইলা ডলফিন মালদ্বীপ
ওয়ার্ড ফুল ওমান
মহাসেন সৌন্দর্য শ্রীলংকা
হুদহুদ পাখির নাম ওমান
কোমেন বিস্ফোরক থাইল্যান্ড
রোয়ানু নারকেল ছোবড়ার দড়ি মালদ্বীপ
নাদা দ্রমূর্তির নারী ওমান
মোরা সাগরের তারা থাইল্যান্ড
তিতলি প্রজাপতি পাকিস্তান
গাজা হাতি শ্রীলংকা
ফনি সাপ বাংলাদেশ
বুলবুল পাখির নাম পাকিস্তান
আম্ফান আকাশ থাইল্যান্ড
নিসর্গ প্রকৃতি বাংলাদেশ
কিয়ার বাঘ মায়ানমার
হিক্কা হিক্কাপ মালদ্বীপ
বায়ু বাতাস ভারত
মহা --- ওমান
গতি গতি ভারত
নিভার নিবারণ ইরান
বুরেভী ব্ল্যাক ম্যানগ্রোভ মালদ্বীপ
টাউকটে সরীসৃপ মায়ানমার
ইয়াস বা যশ হতাশা ওমান
জাওয়াদ মহান বা উদার সৌদি আরব
অশনি ক্রোধ শ্রীলঙ্কা
সিত্রাং পাতা থাইল্যান্ড
মোকা বা মোচা সমুদ্র বন্দর ইয়েমেন
রোমাল বালি ওমান
ডানা বা দানা উদারতা ওমান
বিপর্যয় দুর্যোগ বাংলাদেশ
তেজ শক্তি বা বল ভারত
আসনা প্রশংসা পাকিস্তান
মন্থা সুগন্ধি ফুল থাইল্যান্ড

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


❏ রেমাল নামকরণ করেছেন কোন দেশ?

» ওমান।


❏ রেমাল ঘূর্ণিঝড়ের নামের অর্থ কি?

» বালি।


❏ মন্থ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছেন কোন দেশ?

» থাইল্যান্ড।


❏ মন্থা ঘূর্ণিঝড়ের নামের অর্থ কি?

» সুগন্ধি ফুল বা সুন্দর ফুল।


আপনাদের পড়ার সুবিধার্থে বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের অর্থ ও নামকরণকারী দেশের তালিকাটি পিডিএফ আকারে নিচে দেওয়া হলো। সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।



Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area