Ads Area

পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রিজ বা সেতুসমূহ

বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে। এর মধ্যে 'পশ্চিমবঙ্গের বিভিন্ন সেতুসমূহ' একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। প্রায় সব পরীক্ষাতেই এই অংশ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আপনাদের পড়ার ও মনে রাখার সুবিধার্থে, নিচে একটি সহজ ছকের মাধ্যমে দেওয়া হলো।

পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্রিজ বা সেতুসমূহ

পশ্চিমবঙ্গের বিভিন্ন সেতু সমূহের তালিকা

সেতুর নাম দৈর্ঘ্য নদী অবস্থান
জয়ী সেতু 2709 মি. তিস্তা মেখলিগঞ্জ-হলদিবাড়ি
ফারাক্কা সেতু 2304 মি. গঙ্গা ফারাক্কা
রবীন্দ্র সেতু 705 মি. হুগলী হাওড়া-কলকাতা
বিদ্যাসাগর সেতু 823 মি. হুগলী হাওড়া-কলকাতা
বিবেকানন্দ সেতু 902 মি. হুগলী বালি-দক্ষিণেশ্বর
নিবেদিতা ব্রিজ 880 মি. হুগলী হাওড়া-কলকাতা
ঈশ্বরগুপ্ত সেতু 1056 মি. হুগলী বাঁশবেড়িয়া-কল্যাণী
জঙ্গলকন্যা সেতু 1472 মি. সুবর্ণরেখা নয়াগ্রাম
সম্প্রীতি ব্রিজ 417 মি. হুগলী গরিফা-হুগলীঘাট
করোনেশন সেতু --- তিস্তা দার্জিলিং-কালিম্পং
জুবিলি ব্রিজ --- হুগলী নৈহাটি-ব্যান্ডেল
মাতলা ব্রিজ 644 মি. মাতলা ক্যানিং-বাসন্তী
মাতঙ্গিনী সেতু --- হলদি নরঘাট
দুর্গাপুর ব্যারেজ 692 মি. দামোদর দুর্গাপুর

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

❏ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি?

» জয়ী সেতু।


❏ জয়ী সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?

» তিস্তা নদী।


❏ পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো সেতু কোনটি? 

» হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। ১৯৪৩ সালে এটি প্রথম জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।


❏ পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল-স্টেড ব্রিজ কোনটি?

» বিদ্যাসাগর সেতু। 


❏ গঙ্গার উপর নির্মাণ দীর্ঘতম সেতু কোনটি?

» ফারাক্কা ব্রিজ।


❏ কোন সেতুটি দ্বিতীয় হুগলী সেতু নামে পরিচিত?

» বিদ্যাসাগর সেতু।

আপনাদের পড়ার সুবিধার্থে পশ্চিমবঙ্গ বিভিন্ন সেতু সমূহের তালিকাটি পিডিএফ আকারে নিচে দেওয়া হলো। সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।


Top Post Ad

Below Post Ad

Ads Area