Ads Area

জাতিসংঘের মহাসচিবগণের নাম

জাতিসংঘের প্রশাসনিক প্রধান হলেন মহাসচিব বা সেক্রেটারি। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে "জাতিসংঘের মহাসচিব" নিয়ে প্রায়ই প্রশ্ন আসে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রথম থেকে বর্তমান মহাসচিবের নাম, তাদের মেয়াদকাল এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিচে দেওয়া হলো।

জাতিসংঘের মহাসচিবগণের নাম

জাতিসংঘের মহাসচিবগণের নামের তালিকা

মহাসচিবের নাম সময়কাল দেশ
ট্রিগভি লি ১৯৪৬-১৯৫২ নরওয়ে
দ্যাগ হ্যামারশোল্ড ১৯৫৩-১৯৬১ সুইডেন
ইউ থান্ট ১৯৬১-১৯৭১ বার্মা
কুর্ট ওয়াল্ডহেইম ১৯৭২-১৯৮১ অস্ট্রিয়া
জেভিয়ার ডি. কুয়েলার ১৯৮২-১৯৯১ পেরু
বুত্রোস বুত্রোস ঘালি ১৯৯২-১৯৯৬ ইজিপ্ট
কোফি অন্নান ১৯৯৭-২০০৬ ঘানা
বান কি-মুন ২০০৭-২০১৬ দক্ষিণ কোরিয়া
আন্টোনিও গুটারেস ২০১৭-বর্তমান পর্তুগাল

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


❏ জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি?

» ট্রিগভি লি।


❏ জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

» আন্টোনিও গুটারেস।


❏ বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস কততম মহাসচিব?

» নবম মহাসচিব।


❏ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?

» নিউইয়র্ক।


❏ জাতিসংঘের সদস্যপদের সংখ্যা কয়টি?

» ১৯৩ টি সদস্য রাষ্ট্র এবং ২ টি পর্যবেক্ষণ রাষ্ট্র।


❏ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশ কি কি?

» যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।


❏ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশ থেকে কি কেউ মহাসচিব হতে পারেন?

» না, নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫টি দেশের কোনো নাগরিক মহাসচিব হতে পারেন না।


❏ জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর?

» ৫ বছর, একজন মহাসচিব পুনরায় নির্বাচিত হতে পারেন।


❏ কফি আনান কত সালে নোবেল পুরস্কার পান?

» ২০০১ সালে।


আপনাদের পড়ার সুবিধার্থে জাতিসংঘের মহাসচিবগণের নামের তালিকাটি পিডিএফ আকারে নিচে দেওয়া হলো। সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।


Top Post Ad

Below Post Ad

Ads Area