ভারতের সংসদীয় গণতন্ত্রে লোকসভার স্পিকার বা অধ্যক্ষের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি লোকসভার প্রধান অভিভাবক এবং সভার মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভারতের প্রথম লোকসভা গঠনের পর থেকে আজ পর্যন্ত যারা এই সম্মানীয় পদে দায়িত্ব পালন করেছেন, তাদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো। যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে সাহায্য করবে।
ভারতের লোকসভার স্পিকারদের নামের তালিকা
| লোকসভার স্পিকার | কার্যকাল |
|---|---|
| জি. ভি. মাভলঙ্কার | ১৯৫২-১৯৫৬ |
| এম. এ. আয়াঙ্কার | ১৯৫৬-১৯৬২ |
| সর্দার হুকুম সিং | ১৯৬২-১৯৬৭ |
| নীলাম সঞ্জীব রেড্ডি | ১৯৬৭-১৯৬৯ |
| জি. এস. ধীলন | ১৯৬৯-১৯৭৫ |
| বলিরাম ভগবত | ১৯৭৬-১৯৭৭ |
| নীলাম সঞ্জীব রেড্ডি | ১৯৭৭ |
| কে. এস. হেগড়ে | ১৯৭৭-১৯৮০ |
| বলরাম জাখর | ১৯৮০-১৯৮৯ |
| রবি রায় | ১৯৮৯-১৯৯১ |
| শিবরাজ পার্টিল | ১৯৯১-১৯৯৬ |
| পি. এস. সাংমা | ১৯৯৬-১৯৯৮ |
| জি. এস. সি. বালাযোগী | ১৯৯৮-২০০২ |
| মনোহর যোশী | ২০০২-২০০৪ |
| সোমনাথ চট্টোপাধ্যায় | ২০০৪-২০০৯ |
| মীরা কুমার | ২০০৯-২০১৪ |
| সুমিত্রা মহাজন | ২০১৪-২০১৯ |
| ওম বিড়লা | ২০১৯-বর্তমান |
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
❏ লোকসভার স্পিকারকে কে নিয়োগ করেন?
» রাষ্ট্রপতি।
❏ ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
» জি. ভি. মাভলঙ্কার।
❏ ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন?
» মীরা কুমার।
❏ ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে?
» ওম বিড়লা।
আপনাদের পড়ার সুবিধার্থে ভারতের লোকসভার স্পিকারদের নামের সময়কালের তালিকাটি পিডিএফ আকারে নিচে দেওয়া হলো। সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

