সার্কের বিভিন্ন মহাসচিবগণের নাম

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক প্রতিষ্ঠার পর থেকেই আঞ্চলিক রাজনীতি, অর্থনীতি এবং সাধারণ জ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা "সার্কের বিভিন্ন মহাসচিবের নাম" সম্পর্কে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে এই সংস্থার প্রশাসনিক প্রধান বা মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। সার্কের প্রথম থেকে বর্তমান মহাসচিবগণের নাম নিচের একটি তালিকায় দেওয়া হলো।

সার্কের বিভিন্ন মহাসচিবগণের নাম

সার্কের বিভিন্ন মহাসচিবের নামের তালিকা

নাম দেশ
আবুল আহসান বাংলাদেশ
কান্ত কিশোর ভার্গব ভারত
ইব্রাহিম হুসাইন জাকী মালদ্বীপ
যাদব কান্ত সিলওয়াল নেপাল
নাঈম ইউ হাসান পাকিস্তান
নিহাল রডরিগো শ্রীলঙ্কা
কিউ এ এম এ রহিম বাংলাদেশ
লিয়নপো চেনকিয়াব দর্জি ভুটান
শীল কান্ত শর্মা ভারত
ফাতিমা দিয়ানা সাঈদ মালদ্বীপ
আহমেদ সেলিম মালদ্বীপ
অর্জুন বাহাদুর থাপা নেপাল
আমজাদ হোসেন সিয়াল পাকিস্তান
এসালা রোয়ান ওয়েরাকুন শ্রীলঙ্কা
গোলাম সারওয়াল বাংলাদেশ

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


❏ সার্কের প্রথম মহাসচিবের নাম কি?

» আবুল আহসান, বাংলাদেশ।


❏ সার্কের প্রথম নারী মহাসচিবের নাম কি?

» ফাতিমা দিয়ানা সাঈদ, মালদ্বীপ।


❏ সার্কের বর্তমান মহাসচিবের নাম কি?

» গোলাম সারওয়াল, বাংলাদেশ।

আপনাদের পড়ার সুবিধার্থে সার্কের মহাসচিবগণের নামের তালিকাটি পিডিএফ আকারে নিচে দেওয়া হলো। সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।