Ads Area

বিভিন্ন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা ও উদাহরণ

লিভার বা সরল যন্ত্রের সাহায্যে অল্প বল প্রয়োগ করে অধিক ভার তোলা বা সরানো যায়। লিভারকে আলম্ব, প্রযুক্ত বল ও ভারের অবস্থানের ওপর ভিত্তি করে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। এই তিন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা এক রকম নয়। নিচে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এবং তাদের যান্ত্রিক সুবিধা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হলো।

বিভিন্ন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা ও উদাহরণ

প্রথম শ্রেণীর লিভার
বৈশিষ্ট্য আলম্ব থাকে প্রযুক্ত বল ও ভারের মাঝখানে।
যান্ত্রিক সুবিধা ১-এর বেশি, ১-এর সমান অথবা ১-এর কম হতে পারে।
উদাহরণ তুলাদণ্ড, কোদাল, সাঁড়াশি, কয়লা সরানোর বেলচা, নলকূপের হাতল, হাতুড়ি, বেলচা, কাঁচি।
দ্বিতীয় শ্রেণীর লিভার
বৈশিষ্ট্য ভার থাকে আলম্ব ও প্রযুক্ত বলের মাঝখানে।
যান্ত্রিক সুবিধা সবসময় ১-এর বেশি হয়।
উদাহরণ নৌকার দাঁড়, বোতল খোলার যন্ত্র, পাঞ্চিং মেশিন, যাঁতি, এক চাকার গাড়ি।
তৃতীয় শ্রেণীর লিভার
বৈশিষ্ট্য প্রযুক্ত বল থাকে আলম্ব ও ভারের মাঝখানে।
যান্ত্রিক সুবিধা সবসময় ১-এর কম হয়।
উদাহরণ মানুষের হাত, মাছ ধরার ছিপ, চিমটা, মুখের চোয়াল, মাল তুলবার ক্রেন, পাউরুটি কাটার ছুরি।

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১ নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার?
উত্তর: প্রথম শ্রেণী।
২ তুলাদণ্ড কোন শ্রেণীর লিভার?
উত্তর: প্রথম শ্রেণী।
৩ নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার?
উত্তর: দ্বিতীয় শ্রেণী।
৪ এক চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার?
উত্তর: দ্বিতীয় শ্রেণী।
৫ মানুষের হাত কোন শ্রেণীর লিভার?
উত্তর: তৃতীয় শ্রেণী।
৬ মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার?
উত্তর: তৃতীয় শ্রেণী।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area