Ads Area

ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের তালিকা

ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কের তালিকা

বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় ভূগোলের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো "ভারতের বিভিন্ন জাতীয় উদ্যান"। এই বিষয় থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যেমন: করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অথবা গরুমারা জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ? ইত্যাদি। এছাড়াও সাধারণ জ্ঞানের পরিধি বাড়াতে এই বিষয়ে জানা দরকার। নিচে একটি তালিকা দেওয়া হয়েছে এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। আপনারা সেখান থেকে পড়তে পারেন বা নিচে দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে পারেন।

বন্দিপুর জাতীয় উদ্যান

ভারতের কর্ণাটক রাজ্যের চামরাজনগর জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি বাঘ ও এশীয় হাতি সংরক্ষণের জন্য বিশেষভাবে পরিচিত। উদ্যানটি দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল এবং নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। ১৯৭৩ সালে চালু হওয়া প্রোজেক্ট টাইগারের প্রথম পর্যায়ের ৯টি বাঘ সংরক্ষণ এলাকার মধ্যে বন্দিপুর জাতীয় উদ্যান অন্যতম। ১৯৭৪ সালে জাতীয় উদ্যান হিসেবে প্রাথমিক ঘোষণা করা হয়।


গরুমারা জাতীয় উদ্যান

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি ডুয়ার্স অঞ্চলে অবস্থিত এবং ভারতীয় একশৃঙ্গ গণ্ডারের জন্য বিশেষভাবে পরিচিত। গরুমারা জাতীয় উদ্যান উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। ১৯৯৪ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়।


সিঙ্গালিলা জাতীয় উদ্যান

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি হিমালয়ের সিঙ্গালিলা পর্বতশ্রেণিতে অবস্থিত। এই জাতীয় উদ্যানটি লাল পান্ডা সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও রডোডেনড্রন বন ও অসাধারণ পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশেষভাবে পরিচিত। এই জাতীয় উদ্যানটি ১৯৮৬ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠা হয় এবং ১৯৯২ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়।


করবেট জাতীয় উদ্যান

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান হিসেবে পরিচিত এবং বাঘ সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। এই জাতীয় উদ্যানটি ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে টাইগার প্রোজেক্ট চালুর অন্যতম প্রথম কেন্দ্র ছিল। করবেট জাতীয় উদ্যানের প্রথম নাম ছিল হ্যালি জাতীয় উদ্যান। পরবর্তীতে জিম করবেটের নাম অনুযায়ী এই জাতীয় উদ্যানটির নামকরণ করা হয় করবেট জাতীয় উদ্যান।


নন্দাদেবী জাতীয় উদ্যান

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত একটি বিখ্যাত উচ্চ পার্বত্য জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। নন্দাদেবী জাতীয় উদ্যানটি ১৯৮৮ সালে UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করে এবং ২০০৪ সালে UNESCO-র বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি পায়। জাতীয় উদ্যানটি তুষার চিতা ও হিমালয়ান কস্তুরী হরিণ জন্য বিশেষভাবে পরিচিত।


রাজাজি জাতীয় উদ্যান

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান ও বাঘ সংরক্ষণ কেন্দ্র। এটি এশীয় হাতির জন্য বিশেষভাবে পরিচিত। ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর নাম অনুসারে এই উদ্যানটি নামকরণ করা হয়েছে। এই জাতীয় উদ্যানটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালে টাইগার রিজার্ভের স্বীকৃতি লাভ করে।


বেতলা জাতীয় উদ্যান

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। ১৯৭৩ সালে প্রোজেক্ট টাইগার চালুর সময় ভারতের প্রথম ৯টি টাইগার রিজার্ভের মধ্যে পালামৌ অন্যতম ছিল। এটি বাঘ, হাতি, বাইসন এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জন্য পরিচিত। বেতলা জাতীয় উদ্যান পালামৌ টাইগার রিজার্ভের মূল অঞ্চলের অন্তর্ভুক্ত। এটি ঝাড়খণ্ডের একমাত্র জাতীয় উদ্যান।


পালামৌ জাতীয় উদ্যান

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এটি ভারতের প্রথম দিকের বাঘ সংরক্ষণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম এবং পালামৌ টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত। ঘন শালবন, বাঘ, হাতি ও বিভিন্ন বন্যপ্রাণীর জন্য এই অঞ্চল বিশেষভাবে পরিচিত। ১৯৭৩ সালে প্রোজেক্ট টাইগার চালুর সময় ভারতের প্রথম ৯টি টাইগার রিজার্ভের মধ্যে পালামৌ অন্তর্ভুক্ত ছিল।


ভিতরকণিকা জাতীয় উদ্যান

ভারতের ওডিশা রাজ্যের কেন্দ্রাপাড়া জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি ম্যানগ্রোভ অরণ্য, নোনা জলের কুমির এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এই অঞ্চলে গড়ে উঠেছে। এই জাতীয় উদ্যানটি ১৯৭৫ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৮ সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয়। ভিতরকণিকা জলাভূমি ২০০২ সালে রামসার সাইটের স্বীকৃতি লাভ করে।


সিমলিপাল জাতীয় উদ্যান

ভারতের ওডিশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি ঘন শালবন, রয়্যাল বেঙ্গল টাইগার, বিরল কালো বাঘ বা মেলানিস্টিক টাইগার, হাতি এবং অসাধারণ জলপ্রপাতের জন্য বিশেষভাবে পরিচিত। সিমলিপালের বিখ্যাত জলপ্রপাত হলো বরেহিপানি ও জোরান্ডা। ১৯৭৩ সালে প্রথম পর্যায়ের ৯টি টাইগার রিজার্ভের মধ্যে একটি। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালের ২৪ এপ্রিল ওডিশা সরকার সিমলিপালকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান ঘোষণা করে। এটি ওডিশার দ্বিতীয় জাতীয় উদ্যান এবং ভারতের ১০৭তম জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়।


বান্ধবগড় জাতীয় উদ্যান

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উমারিয়া ও কাটনি জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাঘ সংরক্ষণ কেন্দ্র। এখানে বাঘের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি হওয়ায় উদ্যানটি দেশ-বিদেশের পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। প্রাচীন বান্ধবগড় দুর্গ, ঘন শালবন, রয়েল বেঙ্গল টাইগার, পাহাড়, উপত্যকা ও তৃণভূমি এই উদ্যানের অন্যতম আকর্ষণ। এই জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৮ সালে এবং টাইগার রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত হয় ১৯৯৩ সালে। বান্ধবগড় জাতীয় উদ্যানের বিখ্যাত শায়িত বিষ্ণুমূর্তির নাম শেশশাইয়া।


কানহা জাতীয় উদ্যান

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান ও বাঘ সংরক্ষণ কেন্দ্র। এটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিরল হার্ড-গ্রাউন্ড বারাশিঙ্গা বা ভূরসিংহ সংরক্ষণের জন্য বিশেষভাবে পরিচিত। মধ্য ভারতের মাইকাল পর্বতশ্রেণির বিস্তীর্ণ শালবন, তৃণভূমি ও জলাভূমি এই উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। ১৯৫৫ সালের ১লা জুন জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে টাইগার রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত হয়। রুডইয়ার্ড কিপলিংয়ের বিখ্যাত "The Jungle Book" উপন্যাসের অরণ্যচিত্রের সঙ্গে কানহার বনাঞ্চলের মিল রয়েছে বলে মনে করা হয়।


পান্না জাতীয় উদ্যান

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের পান্না ও ছাতারপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, ঘড়িয়াল এবং কেন নদীর অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশেষভাবে পরিচিত। পান্না টাইগার রিজার্ভ বাঘ সংরক্ষণ ও বাঘ পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। সরকারি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ১৯৮১ সালে এই জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৪ সালে টাইগার রিজার্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়। এই জাতীয় উদ্যানটি UNESCO-র বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ২০২০ সালে স্বীকৃতি লাভ করে।


বাল্মীকি জাতীয় উদ্যান

ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত তরাই ও ভাবর অঞ্চলের বনভূমির অংশ। বাঘ, চিতাবাঘ, গণ্ডার, গৌর ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জন্য এই উদ্যান বিশেষভাবে পরিচিত। এটি বিহারের একমাত্র জাতীয় উদ্যান এবং রাজ্যের একমাত্র টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত। এই জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে এবং টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি লাভ করে ১৯৯৪ সালে। এটি ভারতের ১৮তম টাইগার রিজার্ভ।


দাচিগ্রাম জাতীয় উদ্যান

ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রীনগর জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি তৈরির সময় দশটি গ্রাম স্থানান্তরিত করা হয়েছিল বলে কাশ্মীরি ভাষায় নামকরণ করা হয় দাচিগ্রাম। দাচিগ্রাম শব্দের অর্থ "দশটি গ্রাম"। এটি বিপন্ন হাঙ্গুল বা কাশ্মীরি লাল হরিণের জন্য বিশেষভাবে পরিচিত। হিমালয়ের জাবরওয়ান পর্বতশ্রেণিতে অবস্থিত এই উদ্যানটি সমৃদ্ধ জীববৈচিত্র্য, পাহাড়ি বনভূমি, তৃণভূমি ও হিমবাহের জন্য গুরুত্বপূর্ণ। এই জাতীয় উদ্যানটি সুরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষিত হয় ১৯১০ সালে এবং জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয় ১৯৮১ সালে।


সেলিম আলী জাতীয় উদ্যান

ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের শ্রীনগরে অবস্থিত একটি ঐতিহাসিক জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। পাখির বৈচিত্র্য, প্রাকৃতিক বনভূমি এবং জলাভূমির জন্য পরিচিত। শীতকালে বিভিন্ন প্রজাতির পরিযায়ী জলচর পাখি দেখা যায়। এর পূর্বনাম ছিল সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক। পরবর্তীতে বিখ্যাত ভারতীয় পক্ষীবিদ ডঃ সেলিম আলীর নামে নামকরণ করা হয়েছে।


দুধওয়া জাতীয় উদ্যান

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখিমপুর খেরি জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায় ১৯৮৭-৮৮ সালে। এটি ভারত-নেপাল সীমান্তের কাছে তরাই অঞ্চলে অবস্থিত। রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গণ্ডার এবং বারাশিঙ্গা হরিণের জন্য এই উদ্যান বিশেষভাবে পরিচিত।


গির জাতীয় উদ্যান

ভারতের গুজরাট রাজ্যের জুনাগড় ও গির সোমনাথ অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে এবং জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা হয় ১৯৭৫ সালে। এটি এশীয় সিংহের জন্য বিশ্ববিখ্যাত। বর্তমানে বন্য পরিবেশে এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল হলো গির অরণ্য। সিংহ সংরক্ষণে গির জাতীয় উদ্যান ভারতের অন্যতম সফল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র।


কাজিরাঙ্গা জাতীয় উদ্যান

ভারতের অসম রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি পৃথিবীর বৃহত্তম একশৃঙ্গ গণ্ডারের প্রাকৃতিক আবাসস্থল হিসেবে বিশ্ববিখ্যাত। এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা হয় ১৯৭৪ সালে এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় ১৯৮৫ সালে। এই জাতীয় উদ্যানটি টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায় ২০০৬ সালে।


মানস জাতীয় উদ্যান

ভারতের অসম রাজ্যের পশ্চিমাংশে হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি ১৯৯০ সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায় এবং ১৯৭৩–৭৪ সালে ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্তি হয়। এই জাতীয় উদ্যানটি ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে স্বীকৃতি পায় এবং জীবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্র হিসাবে ঘোষিত হয় ১৯৮৯ সালে। জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, সোনালি হনুমান, পিগমি হগ ও বেঙ্গল ফ্লোরিক্যানের মতো বিরল প্রাণীর জন্য এই জাতীয় উদ্যানটি বিশেষভাবে পরিচিত।


মুদুমালাই জাতীয় উদ্যান

ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ১৯৪০ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয় এবং ২০০৫ সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। এটি পশ্চিমঘাট পর্বতমালার নীলগিরি অঞ্চলে অবস্থিত এবং হাতি, বাঘ, চিতাবাঘ ও গৌরের মতো বন্যপ্রাণীর জন্য বিশেষভাবে পরিচিত।


নামদাফা জাতীয় উদ্যান

ভারতের অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এই জাতীয় উদ্যানটি ১৯৭২ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। এটি ১৯৮৩ সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়। এটি ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত। ঘন চিরহরিৎ অরণ্য, বৈচিত্র্যময় উদ্ভিদ ও একই সংরক্ষিত অঞ্চলে বাঘ, চিতাবাঘ, মেঘলা চিতাবাঘ ও তুষার চিতাবাঘের উপস্থিতির জন্য এই উদ্যান বিশেষভাবে পরিচিত।


মৌলিং জাতীয় উদ্যান

ভারতের অরুণাচল প্রদেশের একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত ৩০ ডিসেম্বর, ১৯৮৬ সালে। এটি পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চলে অবস্থিত। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, ঘন অরণ্য, বিরল উদ্ভিদ ও তাকিন, লাল পান্ডা, হুলক গিবন ও সেরো ইত্যাদি বন্যপ্রাণীর জন্য উদ্যানটি বিশেষভাবে পরিচিত। এটি দিহাং-দিবাং জীবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্রের পশ্চিম অংশে অবস্থিত।


পেরিয়ার জাতীয় উদ্যান

ভারতের কেরল রাজ্যের ইদুক্কি ও পাথানামথিট্টা অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ১৯৫০ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ব্যাঘ্র প্রকল্পের অন্তর্ভুক্তি হয় ১৯৭৮ সালে। এটি ১৯৮২ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে অবস্থিত এই উদ্যানটি হাতি, বাঘ, গৌর এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য পরিচিত। পেরিয়ার হ্রদ ও তার চারপাশের বনভূমি এই উদ্যানের অন্যতম প্রধান আকর্ষণ।


টাডোবা জাতীয় উদ্যান

ভারতের মহারাষ্ট্র রাজ্যের চন্দ্রপুর জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এটি মহারাষ্ট্রের প্রাচীনতম জাতীয় উদ্যান হিসেবে পরিচিত। এটি ১৯৫৫ সালের ৩১ মার্চ জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। রয়েল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, স্লথ ভালুক ও গৌরের মতো বন্যপ্রাণীর জন্য এই উদ্যান বিশেষভাবে বিখ্যাত। ১৯৯৫ সালে টাডোবা জাতীয় উদ্যান এবং আন্ধারি বন্যপ্রাণী অভয়ারণ্য মিলিয়ে গঠিত হয়েছে টাডোবা-আন্ধারি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।


গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান

ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ১৯৮৪ সালে প্রথম গঠিত হয় এবং ১৯৯৯ সালে জাতীয় উদ্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। পশ্চিম হিমালয়ের দুর্গম পাহাড়, তুষারাবৃত শৃঙ্গ, ঘন বনভূমি, উপত্যকা ও আলপাইন তৃণভূমির জন্য এটি বিশেষভাবে পরিচিত। জীববৈচিত্র্য সংরক্ষণের অসাধারণ গুরুত্বের কারণে ২০১৪ সালের ২৩ জুন ইউনেস্কো এই অঞ্চলকে বিশ্ব ঐতিহ্যস্থলের মর্যাদা প্রদান করে।


ইন্দ্রাবতী জাতীয় উদ্যান

ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ১৯৮১ সালে জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়। এটি মধ্য ভারতের অন্যতম উল্লেখযোগ্য বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল। বিশেষ করে বিরল বন্য জলমহিষ এবং রয়েল বেঙ্গল টাইগারের জন্য এই উদ্যান পরিচিত। ইন্দ্রাবতী নদীর নাম অনুসারে জাতীয় উদ্যানটির নামকরণ করা হয়েছে।


ভারতের বিভিন্ন জাতীয় উদ্যানের তালিকা
জাতীয় উদ্যান অবস্থান
বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক
গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ
করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড
নন্দাদেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড
রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ড
বেতলা জাতীয় উদ্যান ঝাড়খন্ড
পালামৌ জাতীয় উদ্যান ঝাড়খন্ড
ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশা
সিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশা
বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
পান্না জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ
বাল্মিকী জাতীয় উদ্যান বিহার
দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু-কাশ্মীর
সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু-কাশ্মীর
দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ
গির জাতীয় উদ্যান গুজরাট
কাজিরাঙা জাতীয় উদ্যান আসাম
মানস জাতীয় উদ্যান আসাম
মুদুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ু
নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ
মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ
পেরিয়ার জাতীয় উদ্যান কেরালা
টাডোবা জাতীয় উদ্যান মহারাষ্ট্র
গ্রেট হিমালায়ান জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ
ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্রিশগড়

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১ বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: কর্ণাটক।
২ গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ।
৩ গরুমারা জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত?
উত্তর: এক শৃঙ্গ গণ্ডার।
৪ সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: দার্জিলিং, পশ্চিমবঙ্গ।
৫ করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরাখণ্ড।
৬ হ্যালি জাতীয় উদ্যানের বর্তমান নাম কি?
উত্তর: করবেট জাতীয় উদ্যান।
৭ নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: উত্তরাখণ্ড।
৮ পালামৌ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: ঝাড়খণ্ড।
৯ ভিতরকনিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: ওড়িশা।
১০ সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: ওড়িশা।
১১ বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: মধ্যপ্রদেশ।
১২ কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: মধ্যপ্রদেশ।
১৩ বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: বিহার।
১৪ দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: জম্মু ও কাশ্মীর।
১৫ সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: জম্মু ও কাশ্মীর।
১৬ কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: মধ্যপ্রদেশ।
১৭ গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: গুজরাট।
১৮ গির জাতীয় উদ্যানটি কিসের জন্য বিখ্যাত?
উত্তর: সিংহ।
১৯ কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: আসাম।
২০ কাজিরাঙা জাতীয় উদ্যানটি কিসের জন্য বিখ্যাত?
উত্তর: একশৃঙ্গ গণ্ডার।
২১ মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: আসাম।
২২ নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: অরুণাচল প্রদেশ।
২৩ পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর: কেরল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area