Ads Area

ভারতের রাষ্ট্রপতির নাম ও কার্যকাল

বিভিন্ন প্রতিযোগিতামূলক ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন আসে। 'ভারতের রাষ্ট্রপতির নাম ও কার্যকাল' এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়াও সাধারণ জ্ঞানের পরিধি বাড়াতে এই বিষয়ে জানা দরকার। নিচে একটি তালিকা দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে পড়তে পারেন।

ভারতের রাষ্ট্রপতির নাম ও কার্যকাল

ভারতের রাষ্ট্রপতির নাম ও কার্যকাল
রাষ্ট্রপতি কার্যকাল
রাজেন্দ্র প্রসাদ ২৬শে জানুয়ারি ১৯৫০ - ১৩ই মে ১৯৬২
সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৩ই মে ১৯৬২ - ১৩ই মে ১৯৬৭
জাকির হুসেন ১৩ই মে ১৯৬৭ - ৩রা মে ১৯৬৯
বরাহগিরি ভেঙ্কট গিরি ৩রা মে ১৯৬৯ - ২০শে জুলাই ১৯৬৯
মুহাম্মদ হিদায়াতউল্লাহ (ভারপ্রাপ্ত) ২০শে জুলাই ১৯৬৯ - ২৪শে আগস্ট ১৯৬৯
বরাহগিরি ভেঙ্কট গিরি (ভারপ্রাপ্ত) ২৪শে আগস্ট ১৯৬৯ - ২৪শে আগস্ট ১৯৭৪
ফখরুদ্দীন আলি আহমেদ ২৪শে আগস্ট ১৯৭৪ - ১১ই ফেব্রুয়ারি ১৯৭৭
বসপ্পা ধনপ্পা জত্তি (ভারপ্রাপ্ত) ১১ই ফেব্রুয়ারি ১৯৭৭ - ২৫শে জুলাই ১৯৭৭
নীলম সঞ্জীব রেড্ডি ২৫শে জুলাই ১৯৭৭ - ২৫শে জুলাই ১৯৮২
জৈল সিং ২৫শে জুলাই ১৯৮২ - ২৫শে জুলাই ১৯৮৭
রামস্বামী ভেঙ্কটারমণ ২৫শে জুলাই ১৯৮৭ - ২৫শে জুলাই ১৯৯২
শঙ্কর দয়াল শর্মা ২৫শে জুলাই ১৯৯২ - ২৫শে জুলাই ১৯৯৭
কে. আর. নারায়ণন ২৫শে জুলাই ১৯৯৭ - ২৫শে জুলাই ২০০২
এ. পি. জে আব্দুল কালাম ২৫শে জুলাই ২০০২ - ২৫শে জুলাই ২০০৭
প্রতিভা প্যাটিল ২৫শে জুলাই ২০০৭ - ২৫শে জুলাই ২০১২
প্রণব মুখোপাধ্যায় ২৫শে জুলাই ২০১২ - ২৫শে জুলাই ২০১৭
রামনাথ কোবিন্দ ২৫শে জুলাই ২০১৭ - ২৫শে জুলাই ২০২২
দ্রৌপদী মুর্মু ২৫শে জুলাই ২০২২ - বর্তমান

বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা রয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে?
উত্তর: ৫২ নং ধারা।
২ ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়?
উত্তর: রাষ্ট্রপতি।
৩ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়?
উত্তর: রাষ্ট্রপতি।
৪ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি বলা রয়েছে?
উত্তর: ৫৪ ও ৫৫ নং ধারা।
৫ ভারতের রাষ্ট্রপতি হতে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন?
উত্তর: ৩৫ বছর।
৬ ভারতের রাষ্ট্রপতি হতে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন?
উত্তর: ভারতের নাগরিক হতে হবে, লোকসভার সদস্য হতে হবে ও কোন লাভজনক পদে থাকা যাবে না।
৭ ভারতের রাষ্ট্রপতির কার্যকাল সময় কত দিন?
উত্তর: ৫ বছর।
৮ ভারতের রাষ্ট্রপতি কাকে নিয়োগ করেন পারেন?
উত্তর: প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী, হাইকোর্টে ও সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি এবং রাজ্যের রাজ্যপাল।
৯ ক্ষমা প্রদর্শন ক্ষমতা কার থাকে?
উত্তর: রাষ্ট্রপতি (৭২ নং ধারা অনুযায়ী)।
১০ ভারতে জরুরি অবস্থা কে জারি করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি (৩৫২ নং ধারা অনুযায়ী)।
১১ সংসদ অধিবেশন বন্ধ থাকা অবস্থায় অধ্যাদেশ জারি করার ক্ষমতা কার থাকে?
উত্তর: রাষ্ট্রপতি।
১২ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ।
১৩ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রথম রাষ্টপতি কে ছিলেন?
উত্তর: নীলম সঞ্জিব রেড্ডি।
১৪ ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর: দ্রৌপদী মুর্মু।
১৫ দ্রৌপদী মুর্মু ভারতের কত তম রাষ্ট্রপতি?
উত্তর: ১৫ তম।

Top Post Ad

Below Post Ad

Ads Area