বিভিন্ন চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর প্রশ্ন আসে। এর মধ্যে 'ভারতের বিভিন্ন পদে পদাধিকারী ব্যক্তি' একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। প্রায় সব পরীক্ষাতেই এই অংশ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আপনাদের পড়ার ও মনে রাখার সুবিধার্থে, নিচে একটি সহজ ছকের মাধ্যমে দেওয়া হলো।
ভারতের বর্তমান পদাধিকারী ব্যক্তির তালিকা
| পদের নাম | পদাধিকারী ব্যক্তি |
|---|---|
| রাষ্ট্রপতি | দ্রৌপদী মুর্মু |
| উপরাষ্ট্রপতি | সি. পি. রাধাকৃষ্ণণ |
| প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদি |
| মুখ্য নির্বাচন কমিশনার | জ্ঞানেশ কুমার |
| নির্বাচন কমিশনার | সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী |
| চিফ ইনফর্মেশন কমিশনার | রাজ কুমার গোয়েল |
| ক্যাগ/CAG | কে. সঞ্জয় মূর্তি |
| লোকসভার স্পিকার | ওম বিড়লা |
| অ্যাটর্নি জেনারেল | আর. ভেঙ্কটরামানি |
| সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি | সূর্য কান্ত |
| রিজার্ভ ব্যাংকের গভর্নর | সঞ্জয় মালহোত্রা |
| অর্থমন্ত্রী | নির্মলা সীতারমণ |
| রেলমন্ত্রী | অশ্বিনী বৈষ্ণব |
| প্রতিরক্ষা মন্ত্রী | রাজনাথ সিং |
| শিক্ষা মন্ত্রী | ধর্মেন্দ্র প্রধান |
| স্বাস্থ্য মন্ত্রী | জগৎ প্রকাশ নাড্ডা |
| বিদেশ সচিব | বিক্রম মিস্রি |
| পররাষ্ট্রমন্ত্রী | সুব্রাহ্মণ্যম জয়শঙ্কর |
| ক্যাবিনেট সচিব | টি. ভি. সোমনাথন |
| লোকপাল | অজয় মাণিকরাও খানউইলকর |
| সেনা প্রধান | ধীরাজ শেঠ |
| বায়ুসেনা প্রধান | অমর প্রীত সিং |
| নৌসেনা প্রধান | কৃষ্ণ স্বামীনাথন |
| রেভিনিউ সেক্রেটারি | অরবিন্দ শ্রীবাস্তব |
| ফাইন্যান্স কমিশনার | অরবিন্দ পানাগরিয়া |
| ফাইন্যান্স সেক্রেটারি | তুহিন কান্ত পাণ্ডে |
| ডিফেন্স সেক্রেটারি | রাজেশ কুমার সিং |
| হোম সেক্রেটারি | গোবিন্দ মোহন |
| ক্যাবিনেট সেক্রেটারি | টি. ভি. সোমনাথন |
| DRDO চেয়ারম্যান | রাজেশ কুমার সিং |
| NABARD চেয়ারম্যান | শাজি কে. ভি. |
| SSC চেয়ারম্যান | এস. গোপালকৃষ্ণন |
| ISRO চেয়ারম্যান | ভি. নারায়ণন |
| SBI চেয়ারম্যান | চেল্লা শ্রীনিবাসুলু শেট্টি |
| UPSC চেয়ারম্যান | অজয় কুমার |
| BCCI প্রেসিডেন্ট | মিথুন মানহাস |
| NITI Aayog চেয়ারম্যান | নরেন্দ্র মোদী |
| NITI Aayog ভাইস চেয়ারম্যান | সুমন বেরি |
| NITI Aayog CEO | বি. ভি. আর. সুব্রহ্মণ্যম |
| জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান | ভি. রামাসুব্রহ্মণ্যম |
| ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট | পি. টি. উষা |
| জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান | বিজয়া কিশোর রাহাটকর |
| জাতীয় নিরাপত্তা উপদেষ্টা | অজিত ডোভাল |
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
❏ ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে?
» ওম বিড়লা।
❏ ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশন কে?
» জ্ঞানেশ কুমার।
❏ ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে?
» সঞ্জয় মালহোত্রা।
❏ ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে?
» সূর্য কান্ত।
❏ ভারতের বর্তমান DRDO এর চেয়ারম্যান কে?
» রাজেশ কুমার সিং।
❏ ভারতের বর্তমান ISRO এর চেয়ারম্যান কে?
» ভি নারায়ণন।
❏ ভারতের বর্তমান ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে?
» পি টি ঊষা।
❏ ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?
» অজিত ডোভাল।
বিঃদ্রঃ তালিকাটি 03.07.2026 তারিখ হিসাবে বানানো হয়েছে, পরবর্তী সময়ে পরিবর্তন হতে পারে।
