বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রচুর প্রশ্ন আসে। এর মধ্যে 'ভারতের বিভিন্ন রেলওয়ে জোন' একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। প্রায় সব পরীক্ষাতেই এই অংশ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আপনাদের পড়ার ও মনে রাখার সুবিধার্থে, নিচে একটি সহজ ছকের মাধ্যমে দেওয়া হলো।
ভারতের রেলওয়ে জোনের দপ্তর তালিকা
| রেলওয়ে জোন | সদর দপ্তর |
|---|---|
| Central Railway | মুম্বাই |
| Eastern Railway | কলকাতা |
| East Central Railway Zone | হাজীপুর |
| East Coast Railway | ভুবনেশ্বর |
| North Central Railway | এলাহাবাদ |
| North Eastern Railway | গোরখপুর |
| North Western Railway | জয়পুর |
| Northeast Frontier Railway | গুয়াহাটি |
| Northern Railway | নিউ দিল্লি |
| South Central Railway | সেকেন্দ্রাবাদ |
| South East Central Railway | বিলাসপুর |
| South Eastern Railway | গার্ডেন রিচ (কলকাতা) |
| South Western Railway | হুবলি |
| Southern Railway | চেন্নাই |
| West Central Railway | জব্বলপুর |
| Western Railway | চার্চ গেট (মুম্বাই) |
| Kolkata Metro | কলকাতা |
| Southern Coast Railway | বিশাখাপত্তনম |
| Konkan Railway | নভি মুম্বাই |
নোট: কোঙ্কন রেলওয়ে একটি কর্পোরেট সংস্থা হিসেবে পরিচালিত হলেও এটি ভারতীয় রেলের একটি স্বতন্ত্র জোন হিসেবেই গণ্য হয়। ভারতের মোট ১৮ টি রেলওয়ে জোন রয়েছে। বিশাখাপত্তনম সদর দপ্তর বিশিষ্ট 'দক্ষিণ উপকূলীয় রেলওয়ে' (South Coast Railway) হলো ভারতের সবচেয়ে নতুন বা ১৮তম জোন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
❏ ভারতের মোট কয়টি রেলওয়ে জোন রয়েছে?
» ১৮ টি।
❏ ভারতের সবচেয়ে পুরনো রেলওয়ে জোন কোনটি?
» দক্ষিণ রেলওয়ে (Southern Railway)।
❏ দক্ষিণ রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?
» চেন্নাই, তামিলনাড়ু।
❏ ভারতের নবগঠিত রেলওয়ে জোন কোনটি?
» দক্ষিণ উপকূলীয় রেলওয়ে (South Coast Railway)।
❏ দক্ষিণ উপকূলীয় রেলওয়ের জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
» বিশাখাপত্তনম।
আপনাদের পড়ার সুবিধার্থে বিভিন্ন রেলওয়ে জোনের সদর দপ্তরের তালিকাটি পিডিএফ আকারে নিচে দেওয়া হলো। সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
