সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ইতিহাসের প্রশ্নপত্রের দিকে নজর দিলে দেখা যায়, বিভিন্ন রাজবংশের রাজাদের উপাধি সম্পর্কিত প্রশ্ন প্রায় প্রতিটি পরীক্ষাতেই কমন থাকে। অনেক সময় আমরা অনেক রাজার আসল নাম জানলেও, তাঁদের উপাধিগুলো গুলিয়ে ফেলি। আজকের পোস্টে প্রাচীন ভারত থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ সম্রাট ও রাজাদের উপাধি এক জায়গায় গুছিয়ে দেওয়া হলো। এই তালিকাটি মন দিয়ে পড়লে পরীক্ষায় আসা এই সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর আপনারা সহজেই দিতে পারবেন।
বিভিন্ন রাজার আসল নাম ও উপাধির তালিকা
| রাজার নাম | উপাধি |
|---|---|
| অজাতশত্রু | কুনিক |
| বিম্বিসার | শ্রেনীক |
| বিন্দুসার | অমিত্রাঘাত |
| অশোক | প্রিয়দর্শী |
| চন্দ্রগুপ্ত মৌর্য | স্যাক্রকোটাস, অ্যাক্রকোটাস |
| দ্বিতীয় চন্দ্রগুপ্ত | বিক্রমাদিত্য |
| ধননন্দ | অগ্রমিজ |
| মহাপদ্মনন্দ | অগ্রসেন |
| হর্ষবর্ধন | শিলাদিত্য |
| দ্বিতীয় বিক্রমাদিত্য | নরেন্দ্র, মৃগরাজ |
| চতুর্থ বিক্রমাদিত্য | ত্রিভুবন, মাল্লা |
| প্রথম নরসিংহ বর্মন | মহামল্ল |
| প্রথম মহেন্দ্রবর্মন | বিচিত্রচিত্ত |
| অমোঘ বর্ষা | বীর নারায়ণ |
| দ্বিতীয় পুলকেশী | পরমেশ্বর |
| তৃতীয় গোবিন্দ | জগতুঙ |
| কৃষ্ণদেব রায় | স্থাপনাচার্য, যবনরাজ |
| শেরশাহ | হযরত-এ-আলা |
| ইব্রাহিম লোদী | ইব্রাহিম শাহ |
| বাবর | গাজী |
| বৈরাম খান | খান বাবা |
| প্রথম রাজেন্দ্র চোল | গঙ্গাইকোন্ড |
| মহম্মদ গজনি | বুতশিকন |
| কনিষ্ক | দেবপুত্র |
| জুনা খাঁ | মহম্মদ বিন তুঘলক |
| গৌতমীপুত্র সাতকর্ণী | ক্ষত্রিয় দর্প মারমর্দন |
| কুতুবউদ্দিন আইবক | লাখ বক্স, মালিক |
| ইব্রাহিম কুতুবশাহ | মল্কিবরম |
| হাল | কবি বৎসল |
আপনাদের পড়ার সুবিধার্থে বিভিন্ন রাজবংশের রাজাদের উপাধির তালিকাটি পিডিএফ আকারে নিচে দেওয়া হলো। সম্পূর্ণ বিনামূল্যে এটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
