বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন আসে। এর মধ্যে 'ব্রিটিশ ভারতের বিভিন্ন আইন' একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। প্রায় সব পরীক্ষাতেই এই অংশ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আপনাদের পড়ার ও মনে রাখার সুবিধার্থে, নিচে একটি সহজ ছকের মাধ্যমে দেওয়া হলো।
ব্রিটিশ ভারতের বিভিন্ন আইনের তালিকা
| আইন | সাল | বিবরণ |
|---|---|---|
| রেগুলেটিং আইন | ১৭৭৩ | দ্বৈত শাসনের অবসান, গভর্নর জেনারেল নিয়োগ, সুপ্রিম কোর্ট গঠনের নির্দেশ |
| পিটের ভারত শাসন আইন | ১৭৮৪ | বাংলায় কোম্পানির কর্মচারীদের লাগামহীন দুর্নীতি রোধ |
| চার্টার আইন | ১৭৯৩ | ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরো ২০ বছর একচেটিয়া বাণিজ্যের অধিকার প্রদান |
| চার্টার আইন | ১৮১৩ | কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ, শিক্ষাখাতে বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ |
| সতীদাহ নিবারণ আইন | ১৮২৯ | উইলিয়াম বেন্টিংকের সৌজন্যে সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ ঘোষণা |
| চার্টার আইন | ১৮৩৩ | লর্ড বেন্টিংক বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল হলেন |
| চার্টার আইন | ১৮৫৩ | সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন (ভারতীয় বাদে) |
| বিধবা বিবাহ আইন | ১৮৫৬ | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের ফলে বিধবা বিবাহ আইন স্বীকৃত |
| ভারত শাসন আইন | ১৮৫৮ | ভারতের শাসন ভার পেলে মহারানী ভিক্টোরিয়া |
| ভারতীয় কাউন্সিল আইন | ১৮৬১ | আইনসভায় ভারতীয়দের অন্তর্ভুক্তি |
| নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন | ১৮৭৬ | ভারতের নাট্যশিল্প নিয়ন্ত্রণ, ভাইসরয় নর্থব্রুকের আমলে প্রণীত |
| ভারতীয় অরণ্য আইন | ১৮৭৮ | বন ও বন্যপ্রাণীর সংরক্ষনের উদ্দেশ্যে |
| ভার্নাকুলার প্রেস অ্যাক্ট | ১৮৭৮ | দেশীয় ভাষায় সংবাদপত্রের উপর বিধিনিষেধ আরোপ |
| ফ্যাক্টরি আইন | ১৮৮১ | কারখানায় শ্রম সময় হ্রাস |
| ভারতীয় কাউন্সিল আইন | ১৮৯২ | ভারতে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার সূচনা |
| বিশ্ববিদ্যালয় আইন | ১৯০৪ | বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতি সংক্রান্ত নির্দেশ, অর্থ মঞ্জুরির ব্যবস্থা |
| ভারতীয় কাউন্সিল আইন | ১৯০৯ | আইনসভায় পরোক্ষ নির্বাচনের সূত্রপাত |
| ভারতীয় চলচ্চিত্র আইন | ১৯১৮ | ব্রিটিশ সিনেমটোগ্রাফ আইনের ভিত্তিতে রচিত চলচ্চিত্র নির্মাণ বিষয়ক আইন |
| রাওলাট আইন | ১৯১৯ | ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী কর্মসূচি দমন করার উদ্দেশ্যে বিনা বিচারে ভারতীয়দের গ্রেপ্তার বিধি |
| ভারত শাসন আইন | ১৯১৯ | প্রশাসনিক বিষয়গুলি কেন্দ্রীয় এবং প্রাদেশিক শ্রেণীতে বিন্যস্ত করা, লন্ডনে ভারতীয় দূতাবাসের ব্যবস্থা, কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করার নির্দেশ |
| ভারতীয় অরণ্য আইন | ১৯২৭ | বন ও বন্যপ্রাণীর সংরক্ষনের উদ্দেশ্যে |
| ভারতীয় নৌসেনা আইন (নেভি অ্যাক্ট) | ১৯২৭ | ব্রিটিশ ভারতের নৌসেনা সংক্রান্ত আইন |
| ভারত শাসন আইন | ১৯৩৫ | ভারতে একটি সংসদীয় যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ |
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
⦿ রেগুলেটিং আইন কবে পাস হয়?
» ১৭৭৩ সালে।
⦿ পিটের ভারত শাসন আইন কবে পাস হয়?
» ১৭৮৪ সালে।
⦿ সতীদাহ নিবারণ আইন কবে পাস হয়?
» ১৮২৯ সালে।
⦿ বিধবা বিবাহ আইন কবে পাস হয়?
» ১৮৫৬ সালে।
⦿ রাওলাট আইন কবে পাস হয়?
» ১৯১৯ সালে।
⦿ দ্বৈত শাসন অবসান হয় কোন আইনের মাধ্যমে?
» ১৭৭৩ সালের রেগুলেটিং আইন।
⦿ সুপ্রিম কোর্ট গঠনের কোন আইনের মাধ্যমে?
» ১৭৭৩ সালের রেগুলেটিং আইন।
⦿ ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার শুরু হয় কোন আইনের মাধ্যমে?
» ১৮৫৩ সালের চার্টার আইন।
“পিডিএফ ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন”
