Ads Area

ভারতের বিভিন্ন শহরের উপনাম

বৈচিত্র্যের দেশ আমাদের এই ভারতবর্ষ। ভারতের প্রতিটি রাজ্য যেমন সংস্কৃতির দিক থেকে আলাদা, তেমনই এর শহরগুলোর মধ্যেও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য, ইতিহাস এবং ঐতিহ্য। কোনো শহর বিখ্যাত তার প্রাচীন স্থাপত্যের জন্য, কোনোটি তার ভৌগোলিক অবস্থানের কারণে, আবার কোনোটি আধুনিক শিল্প বা সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই ভারতের বিভিন্ন শহরকে একেকটি বিশেষ উপনাম বা ডাকনাম দেওয়া হয়েছে। যেমন— রাজকীয় সংস্কৃতির জন্য কলকাতাকে বলা হয় ‘আনন্দের শহর’, আবার প্রযুক্তিগত উন্নতির কারণে বেঙ্গালুরু পরিচিত ‘ভারতের সিলিকন ভ্যালি’ নামে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে সাধারণ জ্ঞানের পরিধি বাড়াতে ভারতের শহরগুলোর এই উপনাম সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আজকের এই পোস্টে আমরা ভারতের প্রধান প্রধান শহরের উপনাম একটি সহজ তালিকার মাধ্যমে তুলে ধরেছি।

ভারতের বিভিন্ন শহরের উপনাম

 ভারতের বিভিন্ন শহরের উপনামের তালিকা

উপনাম শহরের নাম
ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ
উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর
ভারতের প্রবেশদ্বার মুম্বাই
ভারতের মূলধনের রাজধানী মুম্বাই
ভারতের হলিউড মুম্বাই
ভারতের ভেনিস মুম্বাই
দক্ষিণ ভারতের প্রবেশদ্বার চেন্নাই
সবুজ নগরী চেন্নাই
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি
সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং
স্বর্ণ শহর অমৃতসর
উৎসবের শহর মাদুরাই
দক্ষিণ ভারতের কাশী মাদুরাই
প্রাসাদ নগরী কলকাতা
আনন্দের শহর কলকাতা
পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা
আরব সাগরের রানী কোচি
দক্ষিণাত্রের রানী পুনে
হিমালয় পর্বতের রানী মুসৌরি
পাহাড়ের রানী দার্জিলিং
গঙ্গার প্রবেশদ্বার হরিদ্বার
অর্কিডের শহর কার্শিয়াং
পঞ্চ পাহাড়ের দেশ ত্রিপুরা
ভারতের দুধের বালতি হরিয়ানা
কমলালেবুর শহর নাগপুর
শ্বেত শহর উদয়পুর
তালাচাবির শহর আলিগড়
ভারতের রোম দিল্লি
ভারতের উদ্যান নগরী বেঙ্গালুরু
ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু
ইলেকট্রনিক শহর বেঙ্গালুরু
আপেলের দেশ হিমাচল প্রদেশ
ভারতের শেফিল্ড হাওড়া
ভারতের গ্লাসগো হাওড়া
পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বর্ধমান
ভারতের রূঢ় দুর্গাপুর
ভারতের অক্সফোর্ড নবদ্বীপ
মন্দিরের শহর বারানসী
হ্রদের শহর শ্রীনগর
ভারতের স্টিল সিটি জামশেদপুর
ভারতের পিটসবার্গ জামশেদপুর
পঞ্চ নদের দেশ পাঞ্জাব
ভারতের মশলার বাগান কেরালা
যুদ্ধের শহর পানিপথ
ভূস্বর্গ কাশ্মীর
ভারতের সুইজারল্যান্ড কাশ্মীর
গোলাপি শহর জয়পুর
ভারতের প্যারিস জয়পুর
ভারতের মক্কা সুরাট
প্রাচ্যের ভেনিস আলেপ্পী
এশিয়ার ডিমের ঝুড়ি অন্ধ্রপ্রদেশ
ভগবানের বাসস্থান প্রয়াগ
Soya Region মধ্যপ্রদেশ

আপনাদের পড়ার সুবিদার্থে নিচে পিডিএফ ফাইল ডাউনলোড লিংক দেওয়া হলো

Tags

Top Post Ad

Below Post Ad

Ads Area